| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৬:৫৯:৪৮:পূর্বাহ্ন  |  ১৭০৭২৮২ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪