| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৩:২৫:১৯:অপরাহ্ন  |  ৯৭০৯৯৭ বার পঠিত
চরভদ্রাসনে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে সক্রিয় চোরচক্রের ৬ সদস্যকে চোরাই মালসহ গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১১টা থেকে বুধবার (১১ জানুয়ারি) ভোর ৪টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও আশুলিয়া থানা এলাকা থেকে চোরচক্রের ৬ সদস্যকে চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাতাররা হলেন— শাওন মুন্সি (২৫), পিতা: মৃত হালিম মুন্সি, সাং: পশ্চিম কুড়ালিয়া, থানা: হিজলা, জেলা: বরিশাল; মিলন ইসলাম (৩০), পিতা: মো. খায়ের আলী, সাং: ময়দান দিঘী, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা; মো. শহিদুল ইসলাম (৫৩), পিতা: মৃত বাহার আলী, সাং: ১নং দুলগাছ, থানা: সদর, জেলা: লালমনিরহাট; এবং মো. ওয়াহিদ মুরাদ (৪৫), পিতা: মৃত আব্দুল কাদের, সাং: রহিমনগর, থানা: রূপসা, জেলা: খুলনা।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত চোরাই মালামালসহ আসামিদের  আদালতে পাঠানো হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪