| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৩:২৮:৫২:অপরাহ্ন  |  ৯৭৪৩৫১ বার পঠিত
সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের ঘোলের খালসংলগ্ন কাগাদোবেকী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের কাজে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকী ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪