| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১২:৩৬:৫৯:অপরাহ্ন  |  ৯৩৭৭৫১ বার পঠিত
গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফটোকার্ড শেয়ার করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ফেসবুক ও এক্সে ফটোকার্ডটি প্রকাশ করেন।

ফটোকার্ডে লেখা, গণভোট ২০২৬ দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ফটোকার্ড শেয়ারের কার্যক্রম ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলমান, যা রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে। এই ধারাবাহিক প্রচারণার উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

এছাড়াও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টারাও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন। সরকারের পক্ষ থেকেও একই ধরনের প্রচারণা পরিচালনা করা হচ্ছে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা চালাচ্ছেন।

গণভোটে চারটি বিষয়:

  • ১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন – জুলাই সনদ অনুযায়ী।
  • ২. দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন, উচ্চকক্ষে ১০০ জন সদস্যের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন।
  • ৩. নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকারসহ ৩০টি সংস্কার বাস্তবায়ন।
  • ৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারের বাস্তবায়ন।

গণভোটের দিন ভোটাররা এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাতে পারবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪