| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইনে পণ্য বিক্রেতাদের জন্য দুঃসংবাদ

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১২:৪৬:০১:অপরাহ্ন  |  ১৭৪৯৭৩৩ বার পঠিত
অনলাইনে পণ্য বিক্রেতাদের জন্য দুঃসংবাদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইনে পণ্য বিক্রেতাদের জন্য দুঃসংবাদ দিয়েছে সরকার। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) পেশ করা বাজেটে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪