| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:১৮:১০:অপরাহ্ন  |  ৬৫৪৪৬৬ বার পঠিত
বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ গ্রহণ না করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। এরপরও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি।

পরবর্তী পদক্ষেপ হিসেবে বিসিবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে আবেদন জানায়। তবে এই আবেদন শুনানির পর্যায়েই পৌঁছাচ্ছে না। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী বিষয়টি ডিআরসির এখতিয়ারভুক্ত নয়।

ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই। ফলে বিসিবির আবেদন কার্যত অকার্যকর হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে বিসিবির সামনে শেষ বিকল্প হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে এবং বোর্ড সেই পথেই অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই সিদ্ধান্তে আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক বোর্ড সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়,

আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করা কেন হলো এ নিয়ে বোর্ডে অসন্তোষ রয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। কিন্তু বিসিবি সভাপতির উচিত ছিল আগে আইসিসিকে অবহিত করা।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জানা গেছে, তিনি ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। শনিবার সেখান থেকেই বাংলাদেশের বদলি দল হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪