| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:৪৮:৩৮:অপরাহ্ন  |  ৬৫১৬৮৮ বার পঠিত
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক শনিবার (২৪ জানুয়ারি) তার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইশতিয়াক নিজেই। এছাড়া আজকের জরুরি সভায়ও তিনি উপস্থিত ছিলেন না।

পদত্যাগের বিষয়ে ইশতিয়াক সাদেক বলেন, গেম ডেভেলপমেন্টের মতো বড় দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ও পারিবারিক প্রতিশ্রুতির কারণে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না তিনি। গেম ডেভেলপমেন্টের গতি ত্বরান্বিত করতে যে পরিমাণ প্রচেষ্টা দরকার, তা তিনি দিতে অক্ষম হওয়ায় নিজের অক্ষমতা অনুভব করে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে গেম ডেভেলপমেন্টের মতো একটি বড় কমিউনিটিতে আমার পরিবার এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আমি এই পদের প্রতি সঠিক বিচার করতে পারছি না, তাই ব্যক্তিগতভাবে অনুশোচনা বোধ করে পদত্যাগ করছি।

ইশতিয়াক আরো জোর দিয়ে বলেন, তার পদত্যাগে বোর্ডের কারো সাথে কোনো ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন বা ক্ষোভ-অভিমান নেই। তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। আমার সাথে যারা ছিলেন, তারা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি বলেন, গেম ডেভেলপমেন্টে আমার উত্তরসূরি যিনি আসবেন, তিনি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। যদিও আমি আর বোর্ডে থাকছি না, তবু তাদের প্রতি আমার সর্বাত্মক সমর্থন থাকবে।

ইশতিয়াক সাদেক গত বছরের ৬ আগস্ট বিসিবির নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হন। প্রথমবারের মতো পরিচালক হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪