| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:৫১:৪৯:অপরাহ্ন  |  ৬৪৪৯৩১ বার পঠিত
সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য অর্জন করায় বাংলাদেশ নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। এই অর্জন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাংককে অনুষ্ঠিত শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪