| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি সভাপতি বুলবুল দেশেই আছেন, অস্ট্রেলিয়ায় যাননি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১২:৩৩:০৪:অপরাহ্ন  |  ৬৪৩৪৭৩ বার পঠিত
বিসিবি সভাপতি বুলবুল দেশেই আছেন, অস্ট্রেলিয়ায় যাননি

স্পোর্টস ডেস্ক: মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে দেখা মিললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।

এর আগে দেশ ত্যাগের তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে, তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

তবে বিমানবন্দর সূত্রের বরাতে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়ার দাবি করে সংবাদমাধ্যম ডেইলি সান জানায়, হ্যাঁ, তিনি আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে।

সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে এখন টালমাটাল অবস্থা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪