| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজার বিশ্লেষণে দেখা যাবে আমরা স্বস্তির মধ্যে আছি: কৃষি উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১১:৫১:৩৩:পূর্বাহ্ন  |  ১৭৪৭১২১ বার পঠিত
বাজার বিশ্লেষণে দেখা যাবে আমরা স্বস্তির মধ্যে আছি: কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজার বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বর্তমানে স্বস্তির মধ্যে আছি।  

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ভোক্তাদের অধিকার নিয়ে যত কথা বলি, ততটা কৃষকের অধিকার নিয়ে বলি না। এবার অনেক আলু উৎপাদন হয়েছে। ভোক্তারা অল্প দামে আলু পেলেও কৃষক ন্যায্য দাম পাচ্ছে না।  

উপদেষ্টা বলেন, আপনারা যদি ঈদ বা রোজার বাজার তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন, বর্তমানে আমরা স্বস্তির মধ্যে আছি। গতবারের চেয়ে এবার আমাদের সবগুলো ফসল বেশি উৎপাদন হয়েছে। আমাদের কোল্ড স্টোরেজগুলো আলুতে ভরে গেছে। কৃষকের ঘরেও আলু রয়েছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, এবার আমাদের আদা, পেঁয়াজ, ভুট্টার উৎপাদনও বাম্পার হয়েছে। আর সবজির জন্য আমরা ১০০-এর মতো কোল্ড স্টোরেজ করে রাখছি। আমরা খাবার আলু এবং বীজ আলু রাখার জন্য আলাদা করে কোল্ড স্টোরেজ করে দিচ্ছি। প

প্রায় ৫০০-এর মতো ঘর করা হচ্ছে যেখানে চার-পাঁচ মাস সংরক্ষণ করা যাবে বলেও জানান তিনি।  

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা উপস্থিত ছিলেন।  

এর আগে সোমবার উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।  

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ বা আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অংকে বাজেটের আকার কমছে ৭ হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।


রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪