| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেটোত্তর সংবাদ সম্মেলন

এটা অপচয়-অসংগতি কমানোর বাজেট: জ্বালানি উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১২:২৬:৫৩:অপরাহ্ন  |  ১৭১২৭০৬ বার পঠিত
এটা অপচয়-অসংগতি কমানোর বাজেট: জ্বালানি উপদেষ্টা
ছবির ক্যাপশন: বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যরা

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের বাজেট আমি এটাকে বলবো ব্যতিক্রমী বাজেট। এটা অপচয় কমানোর বাজেট, এটা অসংগতি কমানোর বাজেট।


মঙ্গলবার (৩ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।


জ্বালানি উপদেষ্টা বলেন, এবারের বাজেটে এলপিজির দাম কমানো হয়েছে। মূল্যস্ফীতি কমানোর ব্যাপারটাকে আমরা সমর্থন করছি। জ্বালানির মূল্য কমিয়ে সরকারকে সহায়তা করছি। আমরা এলপিজি আমদানি করি ৬৫ টাকায় বিক্রি করি ৩০ টাকায়। আমদের জ্বালানি বিভাগ থেকে এলপিজি ও জ্বালানি তেলের দাম কমিশন করা হয়েছে। আমরা এখন সবাই একসঙ্গে কাজ করি বলেও তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে উপস্থিত রয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রমুখ।


এর আগে সোমবার (২ জুন) উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিকখাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।  প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ বা আকার ধরা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপির ১২ দশমিক সাত শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অংকে বাজেটের আকার কমছে সাত হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪