| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১৩:২৯:৩৬:অপরাহ্ন  |  ১৮১৪৫৪৮ বার পঠিত
ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য জানান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসীন মুনাবীল হক এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ফ্ল্যাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪