| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৬:৩৯:৫৫:পূর্বাহ্ন  |  ১৭৪৩৭৫৭ বার পঠিত
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ছবির ক্যাপশন: ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার :

রাজধানী ঢাকার দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন বন্ধ থাকবে।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ০৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ০৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন যথারীতি চলাচল করবে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪