| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রয়টার্স

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ইতিবাচক সূচনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২০:৫৫:৫০:অপরাহ্ন  |  ৬০৯৩৯৮ বার পঠিত
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ইতিবাচক সূচনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের পারমাণবিক আলোচনা একটি ইতিবাচক সূচনা হয়েছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার ওমানে আলোচনার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, আলোচনার শুরুটা ভালো হয়েছে। ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা রয়েছে। কীভাবে এগোনো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিজ নিজ রাজধানীতে পরামর্শের পর নেওয়া হবে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের কর্মকর্তারা এখন নিজ নিজ দেশে ফিরে অভ্যন্তরীণ পরামর্শ করবেন এবং দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাসের দেয়াল ভাঙতে হবে।

দীর্ঘদিন ধরে চলমান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথে ফেরার ইঙ্গিত দিয়েছে দুই পক্ষই। তবে যুক্তরাষ্ট্র চায় আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি অন্তর্ভুক্ত করতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এ অবস্থানের কথা জানান।

অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না। দেশটির কর্মকর্তারা বারবার বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন উত্তেজনা এড়াতে ওমানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪