| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ০৭:৩৯:২২:পূর্বাহ্ন  |  ১৭৩৫৮৫৯ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

স্টাফ রিপোর্টার:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।


বুধবার (৪ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে হাইকমিশনার কুক, প্রফেসর ইউনূসকে রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি বড় সম্মান।


প্রধান উপদেষ্টা আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক করবেন।  


১৩ জুন দেশে ফিরবেন ড. ইউনূস ।


সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল, অভিবাসন ইস্যু, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


এ সময় প্রফেসর ইউনূস জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে, যা শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রম জোরদারে তিনি যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের প্রশিক্ষণ পাওয়ার আগ্রহের কথা জানান।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪