| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৭:৫৭:১৮:পূর্বাহ্ন  |  ৫৬৩৬৬৫ বার পঠিত
সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: ঘানার সাবেক রাষ্ট্রপতি ও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্য নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক দলসহ সকল পর্যবেক্ষককে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

কমনওয়েলথ পর্যবেক্ষক দল মোট ২৫ জনের সমন্বয়ে গঠিত, যারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল কার্যক্রম মনিটর করবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ সময় দেশব্যাপী শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটপরিবেশ নিশ্চিত করতে সেনা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎ শেষে দুই পক্ষ উষ্ণ সম্বর্ধনা বিনিময় করেন এবং নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণের জন্য সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪