| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১১:৫১:৪৬:পূর্বাহ্ন  |  ১৬৯৬৬১৮ বার পঠিত
বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবির ক্যাপশন: বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাউফল প্রতিনিধি: বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (১১ জুন) সকালে উপজেলার কালাইয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন , রাহিমা বেগম, তাইয়েবা, উর্মি, তানিয়া, মস্তফা মৃধা, ফেরদৌস বেগম, যুবায়ের হোসেন, হাফসা জাহান মিতু, দুলাল মৃধা ও মেহেদী হাসান।

আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মস্তফা মৃধা ও তার স্ত্রী ফেরদৌস বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের কয়েকজন জানায়,  দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল আপন দুই ভাই মস্তফা মৃধা ও দুলাল মৃধার। এ নিয়ে শালিস বৈঠকও চলমান ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় দায়ের কোপ ও লাঠিসোটার আঘাতে আহত হয় উভয় পক্ষের ১০ জন।  

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানায়, উভয় পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪