| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে: জিএম কাদের

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১২:০১:০৫:অপরাহ্ন  |  ১৭৮০৩৩৭ বার পঠিত
বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে: জিএম কাদের
ছবির ক্যাপশন: বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে: জিএম কাদের

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম  কাদের বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।বৃহস্পতিবার (১২ জুন) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।জিএম কাদের আরও বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোট দানে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার, অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ, পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয়। এ ধরণের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। ফলে, বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মইনুল রাব্বি চৌধুরী রুম্মন, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, যুগ্ম দফ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: জামাল হোসেন, সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদার, যুগ্ম আহবায়ক জানে আলমসহ বিভিন্ন উপজেলা ও থানার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২ /ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪