| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৯:২১:১৬:অপরাহ্ন  |  ৩৪৬০৬৫ বার পঠিত
নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১০ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বুধবার (২৫মার্চ) দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে কিশোরীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা (৪৮) ধর্ষণ করেছে।  

অভিযুক্তকে ধরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। অসুস্থ নির্যাতিতাকে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, দুপুরে মেয়েটির বাবা-মা বাড়িতে ছিল না। এ সুযোগে প্রতিবেশি আসাদ মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আসাদকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। 

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত অভিযুক্তকে চিকিৎসা দিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার শিকার অসুস্থ কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪