| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২১:২৮:৫৮:অপরাহ্ন  |  ১৮১৬৪৬ বার পঠিত
মোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার বাদ পড়ার প্রায় তিন মাস পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বললেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পুরো ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন ধুমাল।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই।’

তিনি আরও যোগ করেন, ‘কখনও কখনও এমন ঘটনা ঘটে। আমার মতে, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কিছু পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনকি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় তারা। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বিসিবি জানায়, ম্যাচগুলো ভারতের বাইরে সরানো না হলে বাংলাদেশ দল অংশ নেবে না।

তবে বিসিবির এই অনুরোধ নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন মোস্তাফিজুর রহমান।

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দেওয়া এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত দুটি ম্যাচে অংশ নিয়ে নিয়েছেন ২টি উইকেট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪