| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১২:৪৭:২৭:অপরাহ্ন  |  ৯১৫১ বার পঠিত
কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কো আবারও নতুন বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া আফ্রিকার এই দল এবার সেই স্মৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

মরক্কোর কোচ মোহাম্মেদ ওয়াহবি জানিয়েছেন, কাতার বিশ্বকাপের ৯ জন অভিজ্ঞ খেলোয়াড়কে রেখেই এবারের দল গঠন করা হয়েছে। তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, ডিফেন্ডার নায়েফ আগের্ড, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং অধিনায়ক আশরাফ হাকিমি দলের মূল ভিত্তি হিসেবে থাকছেন তারা।

কোচ বলেন, কেবল অতীতের অর্জন নয়, বর্তমান পারফরম্যান্সকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। তার ভাষায়, “কাতার বিশ্বকাপের স্মৃতি আমাদের অনুপ্রেরণা দেয়, কিন্তু আমরা অতীত নিয়ে থেমে থাকতে পারি না। প্রতিভার ভাণ্ডার থেকে সেরা খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে।”

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক:

ইয়াসিন বুনো, মুনির এল কাজউই, আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:

নুসের মাজরাউই, আনাস সালাহউদ্দিন, ইউসুফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল, ইসা দিয়োপ।

মিডফিল্ডার:

সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজেদ্দিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমায়েল সাইবারি।

ফরোয়ার্ড:

আবদে ইজ্জালজুলি, শেমসেদ্দিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুব আমাইমুনি।

মরক্কো ফুটবল ফেডারেশন আশা করছে, কাতার বিশ্বকাপে গড়া ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করবে দলটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪