| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৫:৩৯:২৬:পূর্বাহ্ন  |  ১৬৭৬১০৮ বার পঠিত
বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার
ছবির ক্যাপশন: আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আদালতে পাঠানো হবে। নানা কুকর্মের সাথে জড়িত থাকায় তিনি আলোচিত। তার ভাই তুফান সরকার নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী আলোচনায় ছিলেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪