| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ১৫:২৮:০৩:অপরাহ্ন  |  ১৬৬৪৪২৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমান করে ভবানন্দ রায় নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভবানন্দ রায় ওই গ্রামের মৃত চৈতু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে ভবানন্দকে বকাঝকা করেন তাঁর মা। এরপর ভবানন্দ অভিমান করে নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ভবানন্দকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় পান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, "মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে পরিবারের অনুরোধে ও অভিযোগ না থাকায় সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।"



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪