| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১০:৫৩:২৫:পূর্বাহ্ন  |  ১৬৭৪৮৯৫ বার পঠিত
ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ
ছবির ক্যাপশন: ফরিদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ১৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে। 

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রব, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ উপকারভোগীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪