| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৪:৩৭:৩৮:অপরাহ্ন  |  ৭১৩৩ বার পঠিত
মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচটিতে সেলেসাওদের খেলায় বেশ কিছু দুর্বলতা ফুটে উঠেছে।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তুলনামূলকভাবে দারুণ শুরু করেছে। মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসিয়েছেন। মোট ৬টি টুর্নামেন্টে ১৬টি গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই প্রেক্ষাপটে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হাসতে হাসতে বলেন, 'আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।'

তবে তিনি বলেন, মরক্কোর বিপক্ষে ড্র করাটা বড় কোনো সমস্যা নয়। কারণ, তার মতে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ছিল মরক্কোই।

তিনি বলেন, 'লোকে বলে ব্রাজিলকে যখন খুব বেশি সন্দেহ করা হয়, তখনই তারা বিশ্বকাপ জেতে দেখা যাক।'

আগামী শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এবারের বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি নজর এখন নেইমারকে ঘিরে। ৩৪ বছর বয়সী এই তারকা প্রায় তিন বছর জাতীয় দল থেকে দূরে থাকার পর দলে ফিরেছেন। তবে ইঞ্জুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। 

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে জানা গেছে, নেইমার এখনো পুরোপুরি ফিট নন। স্কাই স্পোর্ট ইতালিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি জটিল হওয়ায় গ্রুপ পর্বেই তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।

গত মাসে কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর বুধবার তিনি দলের সঙ্গে প্রথম অনুশীলনে অংশ নেন।

অনুশীলনের সময় সাংবাদিকদের উদ্দেশে হেসে নেইমার বলেন, 'তোমরা কি আমাকে মিস করেছ?'

এরপর হালকা অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি। তবে টুর্নামেন্টে তিনি কবে মাঠে নামতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪