স্পোর্টস ডেস্ক: কলম্বিয়া ঘানাকে হারাল। তাতে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের শেষ ষোলোর লাইনআপ। একই দিন আর্জেন্টিনা ও মিসর শেষ ৩২ এর বাধা উতরে গেছে।প্রথম শেষ ষোলোর ম্যাচে কানাডা মুখোমুখি হচ্ছে মরক্কোর। প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে। মেক্সিকোর সামনে ইংল্যান্ড। পর্তুগাল শেষ ষোলোতে পেয়েছে স্পেনকে। যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর এবং সুইজারল্যান্ডের সামনে দাঁড়াল কলম্বিয়া।
শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
কানাডা বনাম মরক্কো, হিউস্টন স্টেডিয়াম, ৪ জুলাই রাত ১১টা
প্যারাগুয়ে বনাম ফ্রান্স, ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ৫ জুলাই রাত ৩টা
ব্রাজিল বনাম নরওয়ে, নিউ ইয়র্ক, ৬ জুলাই, রাত ২টা
মেক্সিকো বনাম ইংল্যান্ড, মেক্সিকো সিটি স্টেডিয়াম, ৬ জুলাই, সকাল ৬টা
পর্তুগাল বনাম স্পেন, ডালাস স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১টা
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সিয়াটল স্টেডিয়াম, ৭ জুলাই, সকাল ৬টা
আর্জেন্টিনা বনাম মিসর, আটলান্টা স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১০টা
সুইজাল্যান্ড বনাম কলম্বিয়া, বিসি প্লেস ভ্যাঙ্কুভার, ৮ জুলাই, রাত ২টা
রিপোর্টার্স২৪/ এম এইচ