| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পের গোলে দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০৫:১৪:৩৮:পূর্বাহ্ন  |  ৫৫৫ বার পঠিত
এমবাপ্পের গোলে দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

ম্যাচের ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন এমবাপ্পে। এরপর শেষ পর্যন্ত লিড ধরে রেখে শেষ আটে জায়গা নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের সঙ্গে ১০ মিনিট যোগ করা হলেও সমতা ফেরাতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। শেষ দিকে মাউরিসিওর একটি দুর্বল শট সহজেই সামাল দেন ফরাসি গোলরক্ষক মাইক মেইনান।

অন্যদিকে, ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। ৮৯তম ও ৯৬তম মিনিটে তার দুটি দুর্দান্ত শট গোলরক্ষক গিল অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন, যা প্যারাগুয়েকে ম্যাচে টিকিয়ে রেখেছিল।

শেষ মুহূর্তে ম্যাচটি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক ফাউল ও খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডায় দুই দলের কোচই রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মাইকেল অলিসে ও গালারজার মধ্যে সংঘর্ষের ঘটনাও ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। এরপর ফ্রান্সের খেলোয়াড়রা নিজেদের সমর্থকদের সামনে গিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করেন।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা ফ্রান্স শেষ পর্যন্ত প্রাপ্য জয় নিয়েই মাঠ ছাড়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪