| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ০৯:২৪:৪৫:পূর্বাহ্ন  |  ৫৪২ বার পঠিত
জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক: অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় ইংল্যান্ড। তারপর জর্ডান হেন্ডারসন জয় উদযাপনের আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আজটেকার উদ্দীপনা অবিশ্বাস্য এবং মেক্সিকো আমাদের শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছিল। কিন্তু আমরা কোনো অজুহাত ছাড়াই এসেছিলাম এবং ঐতিহাসিক জয় অর্জন করেছি।’

তারপরই জয় উদযাপন করতে সতীর্থদের সঙ্গে যোগ দেন। তখনও জানতেন না, কী দুঃসময় আসতে চলেছে তার জন্য। স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করে ফেরার সময় বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে লাফ দেন। বেকায়দায় মাটিতে পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে নেমে আসে রাজ্যের আতঙ্ক।

দলের চিকিৎসাকর্মীদের দ্রুত ডেকে আনেন খেলোয়াড়রা। চিকিৎসা দেওয়ার সময় সতীর্থরা তাকে ঘিরে রাখেন। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে দলের এক প্রতিনিধি জানান, এক্স-রেতে কব্জিতে ফাটল ধরা পড়েছে। দলের সঙ্গে কানসাস সিটিতে ফেরা হচ্ছে না তার। আপাতত একজন চিকিৎসককে নিয়ে মেক্সিকোতে থেকে যাবেন তিনি।

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামিতে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেলবে। তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করা নরওয়ে। এই মরা-বাঁচার লড়াইয়ে ইংলিশরা টিকে গেলেও হেন্ডারসনের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।

এনিয়ে চতুর্থ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন হেন্ডারসন। খেলেছেন মাত্র ৬ মিনিট। পানামার বিপক্ষে শেষ দিকে তাকে মাঠে নামান থমাস টুখেল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪