| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধের ওপর জোর

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১১:৩৯:৪৮:পূর্বাহ্ন  |  ১৬৬৯৬৬৪ বার পঠিত
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধের ওপর জোর
ছবির ক্যাপশন: ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধের ওপর জোর

ফরিদপুর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

আলোচনায় বক্তারা বলেন, প্লাস্টিক জনিত দূষণ বর্তমানে পরিবেশের উপর সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহর ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পাটের ব্যাগ ব্যবহারে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।

বক্তারা আরও জানান, ফরিদপুর পৌরসভা ও এসডিসির যৌথ উদ্যোগে পলিথিন থেকে ডিজেল উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে, তবে সেটি এখনো চাহিদার তুলনায় অপ্রতুল। তাই এই প্রযুক্তিকে আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

এছাড়াও, গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গাছপালা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রথম আলোর সাংবাদিক পান্না বালা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় প্রমুখ।

আলোচনা সভার আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে শিশু-কিশোরদের মাঝে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪