| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০৭:১৭:৫৩:পূর্বাহ্ন  |  ৭১৮ বার পঠিত
মেসির অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

গোলের শুরুটা করেন লিওনেল মেসি। ডান দিক থেকে ভেতরে ঢুকে সতীর্থ ম্যাক অ্যালিস্টারের উদ্দেশে বল বাড়ান তিনি। এরপর ১৮ গজ দূর থেকে ম্যাক অ্যালিস্টারের নেওয়া জোরালো শট সুইজারল্যান্ডের ডিফেন্ডার নিকো এলভেদির গায়ে লেগে কর্নারে চলে যায়।

সেই কর্নার থেকেই আসে আর্জেন্টিনার গোল। মেসির নিখুঁত কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ম্যাক অ্যালিস্টার। তার হেডে পরাস্ত হন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল।

মেসির অ্যাসিস্টে পাওয়া এই গোলে ম্যাচের শুরুতেই চাপ তৈরি করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪