| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেলদেরুপের গোলে ইংল্যান্ডকে পিছনে ফেলল নরওয়ে

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০৩:৪৪:৪৬:পূর্বাহ্ন  |  ১০০৭ বার পঠিত
শেলদেরুপের গোলে ইংল্যান্ডকে পিছনে ফেলল নরওয়ে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে নরওয়ে। ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দলটি।

মধ্যমাঠে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে নেন নরওয়ের বার্গ। ইংল্যান্ডের খেলোয়াড়রা ফাউলের দাবি করলেও খেলা চালিয়ে যায় নরওয়ে। সেই আক্রমণ থেকে বাম দিক দিয়ে এগিয়ে আসেন শেলদেরুপ। পরে ভেতরের দিকে ঢুকে নেওয়া তার ক্রস শটটি অদ্ভুত বাঁক নিয়ে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে ডান পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।

এর আগে ৩৫তম মিনিটে ডান দিক থেকে রিয়ারসনের ক্রসে আক্রমণে উঠেছিল নরওয়ে। দূরের পোস্টে থাকা আর্লিং হালান্ড হেড নিলেও তা সরাসরি পিকফোর্ডের হাতে যায়।

শেলদেরুপের গোলে ম্যাচে এখন চাপের মুখে ইংল্যান্ড, আর নরওয়ে পেয়েছে গুরুত্বপূর্ণ লিড।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪