| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিছিয়ে পড়েও বেলিংহামের দুর্দান্ত গোলে প্রথমার্ধেই সমতায় ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০৪:১১:০৯:পূর্বাহ্ন  |  ৮৩৪ বার পঠিত
পিছিয়ে পড়েও বেলিংহামের দুর্দান্ত গোলে প্রথমার্ধেই সমতায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে ইংল্যান্ড। শুরুতে পিছিয়ে পড়লেও যোগ করা সময়ে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে থ্রি লায়ন্সরা।

ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে নেন বার্গ। ইংল্যান্ডের খেলোয়াড়রা ফাউলের আবেদন করলেও খেলা চালিয়ে যায় নরওয়ে। সেই আক্রমণ থেকে আন্দ্রেয়াস শেলদেরুপ বাম দিক দিয়ে এগিয়ে এসে ক্রসের মতো শট নেন, যা অদ্ভুত বাঁক নিয়ে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে ডান পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।

গোল হজমের পর চাপে পড়ে ইংল্যান্ড। ৪৪তম মিনিটে নরওয়ের আক্রমণে আলেকজান্ডার সরলোথ ও আর্লিং হালান্ড দুইজন মিলে জন স্টোনসকে একা পেয়ে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। সরলোথের শট ইংল্যান্ডের রক্ষণে আটকে যায়।

তবে বিরতির ঠিক আগে সমতায় ফেরে ইংল্যান্ড। ৪৫+২ মিনিটে অ্যান্থনি গর্ডনের নিচু ক্রস থেকে বল পেয়ে বক্সের কিনারা থেকে দুর্দান্ত শটে গোল করেন জুড বেলিংহাম।

এর আগে ৪৫+৪ মিনিটে হ্যারি কেনের শটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে কেনের আরেকটি দূরপাল্লার শটও নরওয়ের গোলরক্ষক নিয়ন্ত্রণে নেন।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। হালান্ড, ওডেগার্ড ও শেলদেরুপের নেতৃত্বে নরওয়ে যেমন বিপজ্জনক ছিল, তেমনি বেলিংহাম-কেনের সমন্বয়ে ইংল্যান্ডও তৈরি করেছে বেশ কিছু সুযোগ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪