| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ১৫:৪৪:২৫:অপরাহ্ন  |  ১৭৩৭৩৭৪ বার পঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
ছবির ক্যাপশন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামী জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া। তিনি বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, নাছির উদ্দিন আহমেদ কোন মামলায় এজহার নামীয় আসামী না। গত ২জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪