| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি চাঁদপুর জেলা সমন্বয়ক কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৫:১২:৫৪:পূর্বাহ্ন  |  ১৭৪২৪৯০ বার পঠিত
এনসিপি চাঁদপুর জেলা সমন্বয়ক কমিটি গঠন
ছবির ক্যাপশন: এনসিপি চাঁদপুর জেলা সমন্বয়ক কমিটি গঠন

চাঁদপুর প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে পার্টির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন-মো. মাহবুব আলম, যুগ্ম সমন্বয়কারী খান মো. নিয়াজ মোর্শেদ, ডা. আরিফুল ইসলাম, আমান উল্লাহ, তামিম খান, শরীফুর ইসলাম (দেওয়ান শরীফ), মো.নবীর হোসেন ও মো. ফরহাদ আহমেদ আলী।

সদস্যরা হলেন-খাজা মাঈনুল ইসলাম, মো. মোকলেসুর রহমান মুকুল, মো.তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, আহমেদ সজীব, আজিজুল হক রাজু, মো. ইমাদুল ইসলাম ইমাদ, হেলাল উদ্দিন, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মো. সাইফুর রহমান গাজী, মুফতি মাহমুদ হাসান, মো. ইয়াছিন জামিল সিমান্ত, খালিদ মাহমুদ, মো. রাকিবুল হাসান, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমা।

আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী ৩ মাস এই কমিটি চাঁদপুর জেলার দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪