| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৬:৩৮:১১:পূর্বাহ্ন  |  ১৭৫৬৩৮৯ বার পঠিত
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আলী হোসেন (৩৮) নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়। 

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জূন)  দিনগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানি নেদামদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, দুটি ছুরি উদ্ধার করা হয়।

জব্দকৃত দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা‌।




.

রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪