| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৬০ পিস ট্যাপেনটাডলসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ০৮:০৪:৫১:পূর্বাহ্ন  |  ১৬৪৮৬২৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৬০ পিস ট্যাপেনটাডলসহ যুবক আটক
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ট্যাপেনটাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. জাহার আল-আমিন (২৮)। তিনি সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়া (বেলতলী) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো. নূর আলম সিদ্দিক জানান, সোমবার দিবাগত রাতে মোবাইল-৪ নাইট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিপাড়া কবরস্থানের পাশে সাবেক কমিশনার নুরু’র বাড়ির সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। সংবাদ পাওয়ার পর রাত ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটকের সময় ধৃত আসামীর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিন ব্যাগে রাখা চারটি পাতায় মোট ৪০টি এবং ২০টি আলাদা ট্যাবলেটসহ মোট ৬০ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১৬.২ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা।

আটকের সময় উপস্থিত ছিলেন কনস্টেবল দীনেশ চন্দ্র সেন, সুজন চন্দ্র ও ড্রাইভার কনস্টেবল রুহুল আমিন। এছাড়া স্থানীয় দু’জন সাক্ষীকেও জব্দ তালিকায় স্বাক্ষর করানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জাহার আল-আমিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণী অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে এ ধরনের অপরাধ দমন করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪