| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটিতে বাড়ি এসে আর ফেরা হলো না

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ০৬:৩৯:৪২:পূর্বাহ্ন  |  ১৬৪৫৭৮০ বার পঠিত
পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে সিয়াম হোসেন (১০) ও সোহান আলী (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা একে অপরের চাচাতো ভাই।

নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে ও সিয়াম হোসেন দবিরুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করছিল।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাদের বাবারা। ছেলে দুজনও শুক্রবার সকালে মাদরাসা ছুটি থাকায় ঘুম থেকে উঠে খেলতে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

স্বজন ও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি মুহূর্তেই গ্রামজুড়ে শোকের ছায়া ফেলে।

স্থানীয় শিক্ষক মোজাম্মেল হক বলেন, “এই পুকুরের আশপাশে কোনো বাঁধ বা নিরাপত্তা নেই। এর আগেও একবার একজন ডুবে গিয়েছিল। আমরা বারবার বলেও কোনো ব্যবস্থা হয়নি।”

গ্রামের বাসিন্দা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা-বাবা তো জীবিকার তাগিদে দূরে থাকে। এই ছোট ছোট ছেলেগুলা কেমনে পুকুরে গেল? মনটাই ভেঙে গেল।”

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাটি সত্য। শিশু দুটি সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪