| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে শিশু যৌন নিপীড়নের দায়ে মক্তবের শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৬:১০:৩০:অপরাহ্ন  |  ১৩৯০৬ বার পঠিত
ফরিদপুরে শিশু যৌন নিপীড়নের দায়ে মক্তবের শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামে এক মক্তবের শিক্ষককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত আরিফুল ইসলাম একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি শিক্ষা দিতেন।

এজাহার সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে আরবি পড়তে মক্তবে যায় এক শিশু শিক্ষার্থী। বৃষ্টির কারণে ওই দিন অন্য কোনো শিশু মক্তবে আসেনি। এ সুযোগে আরিফুল ইসলাম শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। এতে শিশুটি রাজি না হলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

একপর্যায়ে পানি পান করার কথা বলে শিশুটি কক্ষ থেকে বের হয়ে বাড়িতে ফিরে যায় এবং পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

 এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এ রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমাতে ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪