| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৭:১৯:১২:অপরাহ্ন  |  ১২২৮৪ বার পঠিত
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে স্বাধীনতা উদ্যানের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, বাগেরহাট জেলা সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ইয়ামিন আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলুসহ অনেকে।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও নিষ্ঠার সঙ্গে সমবায় সমিতিগুলো পরিচালনা করা গেলে অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি আত্মনির্ভরশীল ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

এদিকে, সমবায় দিবস উপলক্ষে স্বাধীনতা উদ্যানে সমবায় পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন সমবায়ীরা।

এবার দিবসটির প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪