কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মটর সাইকেলের আঘাতে দুমড়ে মুচড়ে গেছে ভ্যান। মারা গেছেন ভ্যান চালক বদিয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তি। তিনি মহেশপুর উপজেলার নওদাগ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মটর সাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮)। রোববার (৮ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে মহেশপুরের জীবননগর কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামকস্থানে।
জানা যায়, রবিবার সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে মহেশপুরের কাটাখালি যান। এরপর ভ্যানটি পাশে রেখে টাকা ভাংতি করে ভ্যানের কাছে আসতেই ওই ভ্যানে সজোরে আঘাত করেন মটর সাইকেলটি। এতে করে ভ্যান দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান ভ্যান চালক বদিয়ার রহমান (৫০)।
তিনি মহেশপুর উপজেলার নওদাগ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। অন্যদিকে গুরুতর আহত মটর সাইকেল আরোহী আফ্রিদি হলেন কোটচাঁদপুরের কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে। বর্তমানে সে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মটর সাইকেল,ভ্যান ও মৃত দেহ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে গেছেন পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম