| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৬:১৭:২৬:পূর্বাহ্ন  |  ১৬৪৫০৮৫ বার পঠিত
পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবির ক্যাপশন: লবাহী ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টার দিকে পাবনার পাকশী থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনার রেকটি উদ্ধার করে। এরপর চুয়াডাঙ্গার ওপর দিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালবাহী ট্রেনের গার্ড রেকের এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে এই চুয়াডাঙ্গার ওপর দিয়ে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) পাকশি বিভাগীয় কার্যালয়ে জানান। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন রাত ৯টা ৪৫ মিনিটে এসে উদ্ধারকাজ শুরু করে। টানা ১ ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে দুর্ঘটনাকবলিত গার্ড রেকটি উদ্ধার করা হয়। এরপর থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪