| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগের কাছে তথ্য পাচার : বিএনপি নেতার পদ স্থগিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৪:২৯:১২:অপরাহ্ন  |  ৭৮১ বার পঠিত
আ. লীগের কাছে তথ্য পাচার : বিএনপি নেতার পদ স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ​নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে তৈয়বুর রহমান নামে এক বিএনপি নেতার দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত তৈয়বুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

​সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, দলে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি থাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ স্থগিত করা হলো।

 ​এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গেই তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪