| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতিতে নির্বাচন চায় অস্তিত্বহীন দলগুলোই: ফারুকের মন্তব্য

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৫ ইং | ২২:১৬:৫৩:অপরাহ্ন  |  ১৭৪৫৬৪৪ বার পঠিত
পিআর পদ্ধতিতে নির্বাচন চায় অস্তিত্বহীন দলগুলোই: ফারুকের মন্তব্য
ছবির ক্যাপশন: পিআর পদ্ধতিতে নির্বাচন চায় অস্তিত্বহীন দলগুলোই: ফারুকের মন্তব্য

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অস্তিত্বহীন দলগুলোই নিজেদের সুবিধার জন্য এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিএনপি তাদের সুবিধা দিতে রক্ত ঝরিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেনি। আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।

রোববার (৬ জুলাই) নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আর টালবাহানা নয়, অনুগ্রহ করে একটা নির্বাচনের তারিখ ও রোড়ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, দয়া করে বাংলাদেশের মানুষকে বাঁচান। আমাদের কর্মীদের যেন রাজপথে নামতে না হয়, সেই ব্যবস্থা করুন।

তিনি বলেন, আমি হারুন ও বিপ্লবের (পুলিশের দুই কর্মকর্তা) বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকারপ্রধানের প্রতি এই সমাবেশ থেকে দাবি করবো, তারা কোথায় আছে খুঁজে বের করেন। আওয়ামী লীগের প্রেতাত্মারাও যদি তাদের লুকিয়ে রাখে, তাদেরও গ্রেফতার করুন।

২০১১ সালের ০৬ জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর শারীরিক নির্যাতন করেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। সমাবেশে তাদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়াসহ অনেকেই বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪