| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ০৪:১৬:২৮:পূর্বাহ্ন  |  ২৪২৬৯৬১ বার পঠিত
মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:  চাঁদপুরের হাজীগঞ্জে বিক্রির জন্য মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও মেয়াদ ছাড়া খাবার তৈরি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাকিলা বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় হক ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি করায় নিউ চিটাগং বেকারি মালিককে কে ৩ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য ও ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪