| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ১৭:৫৩:১৫:অপরাহ্ন  |  ১৭৪৩৫৩৫ বার পঠিত
চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পাশে দাঁড়িয়েছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পিতার হাতে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

বুধবার, (০৯ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমা’র পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ-খবর এবং সংশ্লিষ্টদের কাছে তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমা’র গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। অন্যান্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিল, খেলছিল, পড়ছিলো স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

ফাহিমারা,ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ছাড়া সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন। এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

এদিকে, আজকে তারেক রহমান-এর পক্ষ থেকে শিশু ফাহিমা’র খোঁজ নিতে আসেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। তিনি ফাহিমার পিতার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. আহমদুল্লাহ্ চৌধুরী।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪