| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দুদকের

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৩:২৫:২৮:অপরাহ্ন  |  ১৭২১৭৩৯ বার পঠিত
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দুদকের
ছবির ক্যাপশন: শাজাহান খানের নিজ বাসায় কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের নোটিশ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার বিকেল শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাস ভবনের কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়।

দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে হবে। 

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সাবেক নৌ ও স্থল বন্দর পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, আমরা নোটিশটি তাদের বাস ভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্য দিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রিপোটার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪