| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে এসএসসিতে পাসের হার ৬৬.১৫ শতাংশ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ১০:০৮:০৫:পূর্বাহ্ন  |  ১৭৪৪০১৫ বার পঠিত
লক্ষ্মীপুরে এসএসসিতে পাসের হার ৬৬.১৫ শতাংশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ৬৬.১৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ জেলায় এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১০৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ১৫ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৪৫৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৬ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬২৯ জন উত্তীর্ন হয়েছে।

এরমধ্যে ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৮ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

জানা গেছে, এসএসসিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৪.৮৬ শতাংশ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭.৬৪, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯৯.৪৫, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৯৭.৯৬, কাজী ফারুকী স্কুলে ৯৯.৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে আদর্শ সামাদে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, বালিকাতে ৬৬ জন, প্রতাপগঞ্জে ৯৪ জন, ন্যাশনাল আইডিয়ালে ৩৩ ও কাজী ফারুকীতে ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, এবার জেলায় এসএসসিতে ৬৬.১৫, দাখিলে ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪