| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ১২:২৯:৩৮:অপরাহ্ন  |  ১৭২০৫৭৩ বার পঠিত
চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবির ক্যাপশন: চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।

সোমবার (১৪জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

এসময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪