| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ০৯:৩৫:৫০:পূর্বাহ্ন  |  ১৭০৯৩৩৬ বার পঠিত
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
ছবির ক্যাপশন: চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা জজ আদালতে একটি মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আব্দুল মান্নান খান (মহিন) নামে আইনজীবী। সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫১ বছর।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এই ঘটনা ঘটে।

সহকর্মী আইনজীবীরা জানান, ঘটনার সময় পড়ে যাওয়ার সময় তিনি আদালতের বেঞ্চের সাথে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক আদালত থাকা অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীরা চাঁদপুুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় এই আইনজীবীকে হাসপাতালে নেয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

আইনজীবীর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। বাবার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়ীতে বসবাস করতেন।

জানাগেছে, এই আইনজীবী ২০১০ সালে চাঁদপুুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪