| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১০:৫১:৫৮:পূর্বাহ্ন  |  ১৫১৯৫৭৭ বার পঠিত
দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ
ছবির ক্যাপশন: দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা।

সিরিজে প্রথম দেখায় বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। আল ফাহাদ-রিজান হোসেনদের তোপের মুখে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ে হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ।



রিপোর্টার্স২৪/ ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪